ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
অবৈধভাবে পাহাড় কাটার দায়ে যুবকের ৬-মাসের বিনাশ্রম কারাদণ্ড

জাহিদ হাসান, লামা (বান্দরবান)
- সর্বশেষ পরিমার্জন: ১১:৪৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ৩৫ বার পঠিত

জাহিদ হাসান, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. লোকমান (৩৩) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ মে) উপজেলার ৯নং ওয়ার্ডের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত মো. লোকমান ইয়াংছা বাজার এলাকার সালেহ আহামদের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ (খ) এবং ১৫ (১)-এর ক্রমিক ৫ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এ সাজা দেওয়া হয়।এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে পাহাড় কাটার খবর প্রকাশের পর প্রশাসনের নজরে বিষয়টি আসে।
অভিযোগে বলা হয়, দুইটি এস্কেভেটর দিয়ে প্রায় ১০ একর পাহাড়ি জমি কেটে সমতল করা হয়েছে। সেখানে নতুন ইটভাটা স্থাপনের প্রস্তুতি চলছিল বলেও অভিযোগ ওঠে।স্থানীয় বাসিন্দা মো. ওসমান গনি গত ১৭ মে লামা উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, পাহাড় কাটার ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। এতে ভূমিধস, মাটিধস, আকস্মিক বন্যা, পানি সংকট ও বায়ু দূষণের আশঙ্কা তৈরি হয়েছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।





















