ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বান্দরবান জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

জাহিদ হাসান,বান্দরবান
- সর্বশেষ পরিমার্জন: ১১:৫৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ২৭ বার পঠিত

জাহিদ হাসান,বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার (১৯ মে ২০২৬)জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে পুলিশ লাইন্স, বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি, ক্যাম্প ও জেলার সব ইউনিটের ইনচার্জসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।
প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ফরহাদ সরদার, পিপিএম।পরিদর্শনকালে পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, টার্নআউট এবং পেশাদারিত্ব মূল্যায়ন করেন। সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে কয়েকজনকে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করা হয়।প্যারেড শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে জেলা পুলিশের সব সদস্যকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।এ সময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।





















