ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

চারঘাটে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / ৩৬ বার পঠিত
অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী:   রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ১৮৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫। আটক ব্যক্তি মোঃ মাসুদ রানা (৪৫) নামে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব সূত্রে জানা গেছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। এরই অংশ হিসেবে ২১ মে ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি’র গোয়েন্দা দল জানতে পারে, পুঠিয়া এলাকা থেকে কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা সংগ্রহ করে মোটরসাইকেলে করে রাজশাহীর দিকে যাচ্ছে।
পরে তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল চারঘাট থানাধীন খোদ্দগোবিন্দপুর গ্রামের পুঠিয়া-চারঘাট সড়কের নিতাইশাহ চৌরাস্তায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এসময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানো হয়। পরে মোটরসাইকেল আরোহী মোঃ মাসুদ রানাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার প্যান্টের পেছনের বাম পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা একটি নীল রঙের জিপার ব্যাগ বের করে দেন। ওই ব্যাগ তল্লাশি করে ১৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করেছে র‍্যাব।
র‍্যাব আরও জানায়, আটক মাসুদ রানা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

চারঘাটে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী

সর্বশেষ পরিমার্জন: ০২:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬