ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

মহেশপুরে বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার মোটরসাইকেল জব্দ

ফজলুল কবির গামা: 
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / ২৩ বার পঠিত
ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬। আজ শুক্রবার (২২ মে ২০২৬) ভোরে উপজেলার সামান্তা গ্রামস্থ আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি হাই স্কুলের সামনের পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামিদের কাছ থেকে ৫৯৬ বোতল স্কাফ ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে র‍্যাব। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ সবুজ হোসেন (৩৩) এবং বেতবেড়ী গ্রামের মোঃ হায়দার আলীর ছেলে মহাসিন আলী (৩২)।
র‍্যাব সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ০৫:৪৫ ঘটিকায় র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মহেশপুরের সামান্তা এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির মাঝখানে দুটি সন্দেহভাজন বস্তা দেখা যায়। পরবর্তীতে উপস্থিত সাধারণ জনগণ ও সাক্ষীদের সামনে বস্তা দুটি তল্লাশি করে মোট ৫৯৬ বোতল স্কাফ এবং ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক বহনের অপরাধে জড়িত থাকায় ঘটনাস্থল থেকেই ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, “নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মহেশপুরে বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার মোটরসাইকেল জব্দ

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬