ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
হোমনায় পুলিশ হামলার ঘটনায় ৬ জন আটক

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৪০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ২১ বার পঠিত

কুমিল্লার হোমনায় আসামী ধরতে গিয়ে ৩ পুলিশ হামলার ঘটনায় নারী সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে। জানাগেছে গতকাল বৃহস্পতিবার (২১ মে) বিকালে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি লোকমান (৪৫), পিতা মৃত হানু মিয়াকে গ্রেফতার করতে গেলে আসামিপক্ষের হামলায় ৩ পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
এ ঘটনায় হোমনা থানায় নিয়মিত মামলা হয়েছে। এ মামলায় ৬ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ মে) বিকালে হোমনা থানার এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে সিভিল পোশাকে আসামি লোকমানকে গ্রেফতারেরর লক্ষে ওমরাবাদ গ্রামে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামির স্ত্রীসহ আশপাশের লোকজন পুলিশের ওপর হামলা চালায় এবং মারধর শুরু করে। এতে কনস্টেবল চয়ন, কনস্টেবল শামসু ও কনস্টেবল আরিফ আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড গুলি ছুঁড়ে। এ সুযোগে আসামি লোকমান দৌড়ে পালিয়ে যাইইতে সক্ষম হয়। পরে আহত তিন পুলিশ হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ(ওসি) টমাস বড়ুয়া জানান, পুলিশের কাজে বাধা প্রদান ও মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:






















