ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

উলিপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ২১ বার পঠিত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:   কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার থেকে বাহারের ঘাট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার (২৩ মে) দুপুর ১২টায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন আতিকুর রহমান মন্টু, আব্দুস সালাম, মিনহাজুল ইসলাম সবুজসহ স্থানীয় সুধীজনরা।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি কাঁচা ও বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাজুড়ে সৃষ্টি হয় হাঁটুসমান কাদা। এতে করে এলাকার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যালয়ে যেতে গিয়ে অনেক শিক্ষার্থী কাদায় পিছলে পড়ে বই-খাতা ও পোশাক নষ্ট করছে।
বক্তারা আরও জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষের চলাচল হয়। স্থানীয় বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষিপণ্য পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় কাজে সাধারণ মানুষকে এই রাস্তাটির ওপর নির্ভর করতে হয়। কিন্তু বছরের পর বছর অবহেলায় পড়ে থাকায় এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছেন।
তারা বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত পাকাকরণ করা হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ কমবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। মানববন্ধন থেকে স্থানীয় সংসদ সদস্য ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

উলিপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬