ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
অবশেষে সাময়িক বরখাস্ত সেই সহকারী শিক্ষক

সোহাগ ইসলাম, মঠবাড়িয়া প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ৩৭ বার পঠিত

সোহাগ ইসলাম, মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক অফিস আদেশে মঠবাড়িয়ার ৬৫ নং সুর্যমনি নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্ত কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করে।
তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে ২১ মে ২০২৬ তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।



















