ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

বাঁশখালীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে রাতভর অভিযানে আটক-১৩

মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী(চট্টগ্রাম)
  • সর্বশেষ পরিমার্জন: ০২:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / ২৩ বার পঠিত
মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী(চট্টগ্রাম):   চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে ইউনিয়নভিত্তিক সাঁড়াশি অভিযান শুরু করেছে বাঁশখালী উপজেলা প্রশাসন ও বাঁশখালী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ২২ মে ২০২৬ শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শীলকূপ ইউনিয়ন জুড়ে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসেবন, প্রকাশ্যে জুয়া এবং অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে জুয়ায় জড়িত মোট ১৩ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, বাঁশখালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ত্রিশের অধিক পুলিশ সদস্য অংশ নেন এই বিশেষ অভিযানে। অভিযানের সময় শীলকূপ ইউনিয়নের বিভিন্ন অলি-গলি, দোকানপাট এবং অভিযোগের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারিদের বাড়িতে তল্লাশি চালানো হয়। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও জুয়ার বিস্তার নিয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।
মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পরিচালিত মোবাইল কোর্টে আটককৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
মাদকসেবনের দায়ে উত্তর চাম্বল মিঠাপাড়া এলাকার মোঃ আবদুল কাদের (৪২) কে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মাইঝপাড়া এলাকার মোঃ আবুল বশর (২৯) ও নুরুল আমিন (৪৪) কে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। জালিয়াখালী ৯ নম্বর ওয়ার্ডের মোঃ আজিজ (২০) ও মোঃ ছাবের আহমেদ (৩৪) কে ৩ মাস করে এবং বাণীগ্রামের নতুনপাড়া এলাকার মোঃ আলাউদ্দিন (৪৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে প্রকাশ্যে জুয়া ও অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে জুয়ায় অংশ নিয়ে এলাকায় উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি এবং গণউপদ্রব করার অভিযোগে মুলকিরচর এলাকার সাতজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মোঃ দিদারুল আলম (২২) কে ৬ মাসের, আজগর হোসেন (৩২) কে ৩ মাসের এবং সাহাব উদ্দিন (৩০), আব্দুল জব্বার (৫৫), আব্দুল গফুর (৩০), মনছুরুল হক (৪০) ও মোঃ মোজাফফর আহমদ (৪২) কে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান চলাকালে উপজেলা প্রশাসন এবং বাঁশখালী থানার পক্ষ থেকে শীলকূপ ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় জনগণকে সক্রিয় সহযোগিতার আহ্বান জানানো হয়।  বাঁশখালী উপজেলাকে মাদক ও জুয়ার ভয়াল থাবা থেকে মুক্ত করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলমান থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বাঁশখালীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে রাতভর অভিযানে আটক-১৩

সর্বশেষ পরিমার্জন: ০২:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬