ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে গ্রাহকদের মানববন্ধন

সাফায়েত উল্লাহ মিয়াজী,নাঙ্গলকোট
- সর্বশেষ পরিমার্জন: ১২:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ২০ বার পঠিত

সাফায়েত উল্লাহ মিয়াজী,নাঙ্গলকোট: সম্প্রতি ব্যাংক রেজুলেশন আইন পাসের পর ইসলামী ব্যাংকের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী ব্যাংক কুমিল্লার নাঙ্গলকোটে সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখা সংলগ্ন সড়কে ব্যাংকের গ্রাহক ও সচেতন নাগরিকগণ মানববন্ধন করেন। রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের গ্রাহক বিশিষ্ট সমাজসেবক আবু তৈয়ব মজুমদার, ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ি দেলোয়ার হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এস আলমসহ কোনো বিতর্কিত গোষ্ঠী যেন নতুন করে ইসলামী ব্যাংক দখলের সুযোগ না পায়, সেদিকে সরকারকে কঠোর নজর রাখতে হবে। ব্যাংক থেকে লুটপাট হওয়া ও বিদেশে পাচার হওয়া সমুদয় অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে। যারা অবৈধভাবে ব্যাংক দখলের চেষ্টা চালাচ্ছে বা বিশৃঙ্খলা তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমানতকারীদের কষ্টার্জিত অর্থ ও ব্যাংকের শরীয়াহভিত্তিক সুনাম রক্ষা করতে হবে।
মানববন্ধনে ইসলামী ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে বিক্ষোভ প্রদর্শন করেন।






















