ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
তেল খালাস শেষে বাড়ি ফেরা আর হলো না হানিফ মাঝির

নলছিটিতে ট্রলি উল্টে প্রাণহানি,আহত চালক

মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি)
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / ১৪ বার পঠিত
মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি):   ঝালকাঠির নলছিটিতে তিন চাকার ট্রলি উল্টে মালিক নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৪ মে) উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মানপাশা-খেজুরতলা সড়কের কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ মাঝি (৩৮) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি এলাকার সুলতান মাঝির ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রলিচালক মো. ইমন। তিনি একই উপজেলার চরাদি এলাকার বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানপাশা বাজারে তেল খালাস শেষে ট্রলিটি বাখরকাঠির উদ্দেশ্যে ফিরছিল। পথে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি সড়কে উল্টে যায়। এসময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মালিক হানিফ মাঝি। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

তেল খালাস শেষে বাড়ি ফেরা আর হলো না হানিফ মাঝির

নলছিটিতে ট্রলি উল্টে প্রাণহানি,আহত চালক

সর্বশেষ পরিমার্জন: ১২:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬