ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
মঠবাড়িয়ায় পৃথক নৃশংসতায় ব্যবসায়ীসহ নিহত-২

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ১৬ বার পঠিত

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক দুটি স্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ফুলঝুরি গ্রাম ও টিকিকাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফুলঝুরি গ্রামের মোহাম্মদ ইউসুফ শরীফ (৩৫) এবং টিকিকাটা ইউনিয়নের পোশাক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফুলঝুরি গ্রামে ইউসুফ শরীফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
অন্যদিকে, টিকিকাটা ইউনিয়নের নিজ ঘর থেকে আব্দুল কাইয়ুমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কুঠার দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি মাদকাসক্ত থাকার কারণে মাদক সেবীদের সাথে ঝামেলা থাকার কারণে হতে পারে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মঠবাড়িয়া থানা পুলিশ।
আরও পড়ুন:
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি






















