ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

কটিয়াদীতে নানা আয়োজনে নজরুলের জন্মবার্ষিকী পালন

নাঈম ইসলাম,কটিয়াদী: 
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / ১৭ বার পঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ। বাংলা সাহিত্য, সংগীত ও সাম্যের চেতনায় তিনি আজও বাঙালির অনুপ্রেরণার অন্যতম প্রতীক। বিদ্রোহ, মানবতা ও অসাম্প্রদায়িকতার এই মহান কবিকে স্মরণ করতে কিশোরগঞ্জের কটিয়াদীতে  আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নজরুলসংগীত পরিবেশনা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (৩১মে)  সন্ধ্যায় কটিয়াদী উপজেলা পরিষদ হল রুমে নজরুল একাডেমি কটিয়াদী উপজেলা শাখার সভাপতি শাহ্ জাহানের সভাপতিত্বে ও সহ-সভাপতি সাজিদুল ইসলামের সঞ্চালনায় এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. জালাল উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) লাবনী আক্তার তারানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, শফিকুল ইসলাম বাদল,আচমিতা গৌপিনাথ জিউর মন্দিরের সভাপতি বাবু স্বপন কুমার সাহা, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কটিয়াদীতে নানা আয়োজনে নজরুলের জন্মবার্ষিকী পালন

সর্বশেষ পরিমার্জন: ০৫:১৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬