ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
দুপচাঁচিয়ায় প্লাস্টিক কারখানায় শ্রমিকের মৃত্যু

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ২৩ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া: বগুড়া দুপচাঁচিয়ায় একটি প্লাস্টিক ব্যাগ তৈরির কারখানায় কাজ করার সময় মেশিনে জড়িয়ে আলিফ(১৮) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আলিফ দিনাজপুর জেলার বিরল উপজেলার উত্তর দোগাছী গ্রামের গুলজার হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে দুপচাঁচিয়া তেলিগাড়ী মেসার্স নর্থ বেঙ্গল প্লাস্টিক ব্যাগ ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করছিল। শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আলিফ ফ্যাক্টরীতে প্লাস্টিকের সুতা তৈরির রোলার মেশিনে কাজ করছিলেন। অসাবধানতাবশত সে মেশিনের সঙ্গে জড়িয়ে পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। এসময় ফ্যাক্টরীর অন্যান্য শ্রমকিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান জানান, ফ্যাক্টরীতে কাজ করার সময় অসাবধানতা বসতঃ ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


















