মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বৃদ্ধির প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ২৩ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বৃদ্ধির প্রতিবাদে ৭নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের সচেতন এলাকাবাসী এক সংবাদ সম্মেলন করে| গত শনিবার রাতে উপজেলার বীনাতলা বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়|
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামরুজ্জামান শাহীন মাষ্টার জানান, তিনি নিজে ২০০১ সাল থেকে হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন| কিন্তু আজকে যারা নিজেদেরকে বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকায় অরাজকতা সৃষ্টি করছে, তাদের কাউকে তিনি ২০২৪ সালের ৫ আগস্টের আগে বিএনপির দলীয় কোনো কর্মসূচিতে দেখেননি| তিনি বলেন, বিএনপি এবং সহযোগী সকল সংগঠনে সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদক কারবারিদের কোনো স্থান নেই| সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদক কারবারিতে যারা জড়িত তারা নব্য বিএনপি সেজে এলাকায় অপকর্ম চালিয়ে যাচ্ছে| তাদের অপকর্মের বিরুদ্ধে বিএনপির ত্যাগী নেতাকর্মী ও এলাকাবাসী প্রতিবাদ করলে তারা হামলা, মারধর করে এবং গুলি করার হুমকি দেয়| ইতোমধ্যে সন্ত্রাসীরা অনেকের ওপর আক্রমণ করেছে| আক্রমণের শিকার অনেকে থানায় অভিযোগ করেছেন| তবে অভিযোগকারীরা এখনো কোনো প্রতিকার পাননি|
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাজুল ইসলাম জানান, ৫ আগস্ট পরবর্তী ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নির্দেশে ইউনিয়ন চেয়ারম্যান, পরিষদের যেকোনো প্রকল্প বাস্তবায়নে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে আসছেন| কিন্তু জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নব্য বিএনপি নেতা স্থানীয় মিজানুর রহমান মুন্না, দেলোয়ার হোসেন দেলু ও জাকির হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে দলীয় ক্ষমতার প্রভাব বিস্তার করছে| নব্য বিএনপি নেতা মিজানের নেতৃত্বে এলাকায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে| তাদের অত্যাচারে দলীয় নেতাকর্মী সহ স্থানীয় জনসাধারণ অতিষ্ঠ| প্রশাসন মাদক কারবারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহন করছেন না| মাদক কারবারী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করতে তিনি স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের কাছে দাবি জানান| এদিকে, এলাকায় মাদক কারবারি ও চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ভাংচুর ও গুলি করে হত্যা করার হুমকির ঘটনায় স্থানীয় নুরুল আমিন, লাকি বেগম ও নুর হোসেন পৃথক-পৃথক ভাবে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন| সংবাদ সম্মেলন কামরুজ্জামান শাহীন মাষ্টার, তাজুল ইসলাম আবু, তাজুল ইসলাম জমদার, লোকমান হোসেন, আলী আকবর, বেলাল হোসেন, সুজন, ইউসুফ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
চাটখিল থানা পুলিশ অভিযোগ প্রাপ্তির কথা ¯^ীকার করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে|


















