ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
মন্ত্রিপরিষদে এমপি খোকন তালুকদারকে দেখতে চায় মাদারীপুরবাসি

গাউছ-উর রহমান, মাদারীপুর
- সর্বশেষ পরিমার্জন: ১১:৪৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ৪৭ বার পঠিত

গাউছ-উর রহমান, মাদারীপুর: মাদারীপুরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে মন্ত্রিপরিষদে রাজপথের ত্যাগী ও জনবান্ধব নেতা মাদারীপুর-৩ আসনের এমপি খোকন তালুকদারকেই দেখতে চায় মাদারীপুরবাসি। যে বিষয়টি এখন মাদারীনপুরের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্র বিন্দু। এই আলোচনায় মাদারীপুর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের নাম সম্ভাব্য মন্ত্রী বা প্রতিমন্ত্রীর তালিকায় বেশ গুরুত্বের সাথে উচ্চারিত হচ্ছে এবং হওয়া উচিত বলে মনে করছেন মাদারীপুরের সর্বস্তরের জনগন।
বিগত সরকারের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে বিপুল ভোটের ব্যবধানে জামায়াত মনোনীত প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে ২০১৮ সালেও তিনি একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দিনের ভোট রাতে না হলে তখনই এমপি হতেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমান তালুকদার খোকন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজপথ থেকে বেড়ে ওঠা এই কর্মঠ নেতা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ২৩৭ টি মিথ্যা মামলার আসামি হন এবং বারবার কারাবরণ করেন। রাজ পথে তার গুরত্বপূর্ণ ভূমিকার কারনে তাকে গুমের শিকার হতে হয়েছে। গুম থাকা কালীন চরম নির্যাতন ও নিপীড়নের শিকার গুম ফেরত এই নেতাকে এক মুর্হুতের জন্যও রাজপথ থেকে সড়াতে পাড়েনি তৎকালীন শেখ হাসিনার স্বৈরাচার সরকার।
তিনি আন্দোলন-সংগ্রামে সবসময় সক্রিয় ভূমিকা রেখেছেন। সাবেক সরকারের দমন-পীড়নের মধ্যেও মাদারীপুরের মতো প্রতিকূল এলাকায় দলকে সংগঠিত করতে এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী কাঠামো গড়ে তুলতে তিনি নিরলস কাজ করেছেন।
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মাদারীপুরে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে বড় বড় শোডাউন দিয়ে তিনি তৎকালীন সরকারের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় চলে আসেন।
মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক সদস্য গাউছ-উর রহমান বলেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ। আমার দৃঢ় বিশ্বাস তিনি রাজপথের ত্যাগী নেতাকর্মীদের অবশ্যই মূল্যায়ন করবেন। আর রাজপথে ত্যাগের মূল্যায়ন করলে আমাদের প্রাণপ্রিয় নেতা আনিসুর রহমান তালুকদার খোকন এর কোন বিকল্প নেই। দীর্ঘদিনের ত্যাগ ও মাঠপর্যায়ের জনপ্রিয়তার মূল্যায়ন হিসেবে সম্ভাব্য মন্ত্রিপরিষদের প্রাথমিক আলোচনায় তার নাম রয়েছে বলেও সংশ্লিষ্টদের প্রত্যাশ। তিনি বর্তমান সরকারের বর্ধিত মন্ত্রী পরিষদে পূর্ন মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।


















