ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা

পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের সভা অনুষ্ঠিত

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৩৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ২৪ বার পঠিত
পিরোজপুর অফিস:: মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুরে সামাজিক উদ্যোগের আওতায় এক মতবিনিময় সভা ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিরোজপুর জেলা দুপ্রক সভাপতি সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নাজমুস সাকীব সৌরভ। এ সময় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম.এ. রব্বানী ফিরোজ, খালিদ আবু, হাসান মামুন, পজেটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সুজনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম। প্রেসব্রিফিংয়ে জানানো হয়, জেলার ২৬ টি সামাজিক ও পেশাজীবী সংগঠনের অংশগ্রহণে তিন মাসব্যাপী মাদকবিরোধী কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা, গণসমাবেশ, সচেতনতামূলক প্রচারণা, গণনাটক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হবে। বক্তারা বলেন, মাদকাসক্তি যুব সমাজের জন্য বড় হুমকি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। সভা শেষে পিরোজপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের সভা অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ১২:৩৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬