ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
বেদে সম্প্রদায়ের ব্যক্তিকে সন্দেহভাজন আটক

কটিয়াদীতে কলেজ অধ্যক্ষকে অচেতন করে প্রতারণার চেষ্টা

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৫৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ২৭ বার পঠিত

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ):   কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজে গুরুত্বপূর্ণ ব্যক্তি পরিচয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ আতাউর রহমান অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১ টার দিকে কটিয়াদী সরকারি কলেজে অধ্যক্ষের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম ইমরান হাওলাদার (৫০)। তিনি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের টার্কিচর গ্রামের মো. সোহরাব হাওলাদারের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কটিয়াদী সরকারি কলেজের পরিবেশ, প্রকৃতি ও উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক শাহ আলম বলেন, “সকালে কয়েকজন শিক্ষক অধ্যক্ষের কক্ষে বসে ছিলেন। এ সময় এক ব্যক্তি এসে অধ্যক্ষের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতে শুরু করেন। তিনি নিজেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে নানান আলোচনা করতে শুরু করেন।
। একপর্যায়ে অধ্যক্ষ কক্ষে থাকা শিক্ষকদের বাইরে যেতে । এরপর প্রায় আধাঘণ্টা ধরে দুজনের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক চলে।

“দরজা খোলার পর কক্ষের ভেতর থেকে তীব্র সুগন্ধি জাতীয় গন্ধ বের হতে থাকে। এতে আমাদের সন্দেহ হয়। পরে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে গেলে তাকে কিছুটা অচেতন ও অসংলগ্ন অবস্থায় দেখা যায়। তিনি স্বাভাবিকভাবে কথাও বলতে পারছিলেন না। এ সময় ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সেও অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করে। পরে অধ্যক্ষের কাছ থেকে নেওয়া চার হাজার টাকা ফেরত দেয়। এরপর তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।”

কলেজের শিক্ষকদের ধারণা, কোনো চেতনানাশক বা অজ্ঞানকারী পদার্থ প্রয়োগের কারণে অধ্যক্ষ অসুস্থ হয়ে পড়তে পারেন। তবে বিষয়টি তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

কটিয়াদী সরকারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান বলেন, প্রথমে এই লোকের কথাবার্তা শুনে গুরুত্বপূর্ণ কেউ মনে হয়েছে৷ প্রথমে কবিরাজি চিকিৎসার বিষয়ে কথা বলেছে৷ এর পরে আমার সাথে কি কি ঘটলো কিছুই মনে করতে পারছিনা৷ এই ব্যাক্তির সাথে আগে কোন পরিচয় হয়নি আমার৷

এ বিষয়ে কটিয়াদী থানার তদন্ত পরিদর্শক মো. শ্যামল মিয়া বলেন, “ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার নাম ইরান হাওলাদার এবং বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায় বলে জানিয়েছেন। এছাড়াও কবিরাজি চিকিৎসা ও ঝাড়ফুঁক দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলো বলে জানিয়েছে সে। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।”

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বেদে সম্প্রদায়ের ব্যক্তিকে সন্দেহভাজন আটক

কটিয়াদীতে কলেজ অধ্যক্ষকে অচেতন করে প্রতারণার চেষ্টা

সর্বশেষ পরিমার্জন: ০২:৫৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬