ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না শিবানীর

ট্রাক্টরচাপায় প্রাণ হারাল স্কুলছাত্রী

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ২০ বার পঠিত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রাইভেট পড়ে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাক্টরচাপায় শিবানী রায় (১৫) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার পৌর শহরের প্রগতি ক্লাব রোডের কুয়েতি মসজিদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিবানী রায় উপজেলার লেহেম্বা ইউনিয়নের লেহেম্বা গ্রামের গবি লাল রায়ের মেয়ে। তিনি চাপোর পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিবানী প্রাইভেট পড়া শেষে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি ট্রাক্টর পিছন দিক থেকে তাকে ধাক্কা দিয়ে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
এ মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, শিক্ষক, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। অকাল এই মৃত্যুতে অনেকেই দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরের চালককে আটক করে থানায় আনা হয়েছে। নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যরাও থানায় উপস্থিত রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না শিবানীর

ট্রাক্টরচাপায় প্রাণ হারাল স্কুলছাত্রী

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬