ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
কটিয়াদীতে চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ১৮ বার পঠিত

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে জালালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. রফিকুল ইসলামের উদ্যোগে দরিদ্র ও সুবিধা বঞ্চিত অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২জুন)সকাল ৯টায় জালালপুর আনন্দ বাজারে অনুষ্ঠিত ফ্রি ক্যাম্প উদ্ধোধন করেন, প্রাথমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক মজিবুল হক ভূইয়া (বাচ্চু মাস্টার)।
জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক আমিনুল হক ভূইয়া (কাঞ্চন মাস্টার) – এর সভাপতিত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব এ্যাড. রফিকুল ইসলাম ভূইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়াতের আমীর বিল্লাল হোসেন বিএসসি, জামায়াত নেতা হারুন-অর রশিদ,রফিক মিয়া,মিজানুর রহমান,মোনায়েম খান,সুজন মিয়া প্রমূখ।
সরেজমিনে গিয়ে দেখা যায়,শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে ক্যাম্পে ভিড় জমান। এতে প্রায় ১হাজার দরিদ্র ও সুবিধা বঞ্চিত অসহায় রোগীরা বিনামূল্যে ঔষুধসহ চিকিৎসা সেবা পায়।
চিকিৎসা নিতে আসা মো: সিদ্দিক মিয়া নামে এক রোগী ভূয়সী প্রশংসা করে বলেন, এমন আয়োজন আরও বেশি হওয়া দরকার, যাতে প্রত্যন্ত এলাকার মানুষ সহজেই চিকিৎসা সেবা পায়।
চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম ভূইয়া জানান, মূলতঃ বিভাগীয় বা জেলা শহর এই জনপদ থেকে অনেক দূরে হওয়ায় আমার এলাকার সাধারণ মানুষ সঠিকভাবে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে না। গরীব ও অসহায় সুবিধাবঞ্চিত জনগণের মধ্যে সেবা পৌঁছে দিতেই এই আয়োজন।
এসময় তিনি আগামী দিনে এলাকার মানুষের কল্যাণে সর্বদা নিজেকে উৎসর্গ রাখার প্রতিজ্ঞা করেন।
অনুষ্ঠানে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা: মো: ইফতেখারুল ইসলাম ইফতি, মেডিকেল অফিসার ডা: আনিসুর রহমান ও রেনেসাঁ ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মুস্তাফিজুর রহমান।


















