ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
কটিয়াদীতে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামিলীগের চার নেতা গ্রেফতার

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ০৩:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ২৭ বার পঠিত

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাস বিরোধী আইনে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. ছাইদুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন, বনগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সুমন মিয়া ও চান্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের তেতইতলা ওয়ার্ডের সহ-সভাপতি মো. ফারুক মিয়া।
সন্ত্রাস বিরোধী আইনে বুধবার (১০ জুন) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মো. ছাইদুর রহমান উপজেলার জালালপুর ইউনিয়নের মধ্যে ফেকামারা গ্রামের মৃত মো. আব্দুল কাদিরের ছেলে, রাজিব হোসেন আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের লোকমান মিয়ার ছেলে, মো. সুমন মিয়া বনগ্রাম ইউনিয়নের মো. ধলু মিয়ার ছেলে ও মো. ফারুক মিয়া চান্দপুর ইউনিয়নের তেতইতলা গ্রামের মো. মুসলিম মিয়ার ছেলে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করানহয় । আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


















