ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
বগুড়া দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বিজ ও কৃষি উপকরণ বিতরণ

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০১:২৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৮ বার পঠিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, কন্দপেঁয়াজ, মরিচ(হাইব্রিড) ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার ১৫ জুন দুপুরে উপজেলা কৃষি অফিস হলরুমে প্রধান অতিথি হিসাবে এ বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (uno) শাহরুখ খান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার রেজওয়ানুল ইসলাম নাহিদ, যারীন তাসনিম নিলয় প্রমুখ। প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন, প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার যথোপযুক্ত কাজে লাগাতে হবে। তবেই সরকারের এ কর্মসূচী স্বার্থক হবে। প্রণোদনা কর্মসূচীর আতওয়ায় ২হাজার ৩ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ৫কেজি রোপা আমন ধানের বীজ, ১০কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ২০জন কৃষকের মাঝে প্রত্যেককে ১’শ ৬০কেজি কুন্দ পেঁয়াজের বীজ, ২০কেজি ডিএপি সার, ২০কেজি এমওপি সার, বালাই নাশক ১কেজি, বীজ সংরক্ষণের পাত্র ১টি, ৫০জন কৃষকের মাঝে প্রত্যেককে গ্রীষ্মকালীন পেয়াজের ১কেজি বীজ, ১০কেজি ডিএপি সার, ১০কেজি এমপিও সার, বালাই নাশক ১কেজি, ১০০জন কৃষকের মাঝে প্রত্যেককে ১০গ্রাম মরিচ(হাইব্রিড) এর বীজ, ৫কেজি ডিএপি সার, ৫কেজি এমওপি সার ও বালাই নাশক এক প্যাকেট বিতরণ করা হয়।
আরও পড়ুন:

















