ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
শ্রীপুরে খোলা কৃষি জমিতে টয়লেটের বর্জ্য ও দূষিত পানি নিষ্কাশনের প্রতিবাদে মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৯ বার পঠিত

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া নতুন বাজার এলাকায় খোলা কৃষি জমিতে টয়লেটের ময়লা-আবর্জনা ও দূষিত পানি নিষ্কাশনের ফলে এলাকার প্রায় তিন শত বিঘা কৃষিজমি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন ধরে এ দূষণের কারণে জমিতে কোনো ধরনের ফসল আবাদ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করে কৃষি জমিতে টয়লেটের বর্জ্য ও দূষিত পানি নিষ্কাশনের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফাজ উদ্দিন মোল্লা বলেন, বর্জ্যযুক্ত বিষাক্ত পানি কৃষিজমিতে প্রবাহিত হওয়ায় জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি ওই পানিতে নামলে মানুষের পায়ে ঘা হওয়ার মতো স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে। ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন এবং এলাকার পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এ অবস্থার প্রতিবাদে এবং দ্রুত স্থায়ী সমাধানের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে কৃষিজমিতে বর্জ্য ও দূষিত পানি নিষ্কাশন বন্ধ, পরিবেশ রক্ষা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
আরও পড়ুন:

















