ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৭:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ২৯ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে মুনতাহা আক্তার (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত মুনতাহা উপজেলার থেতরাই ইউনিয়নের বসুনিয়া পাড়া এলাকার শহীদুর রহমান ও কবিতা বেগম দম্পতির কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন মুনতাহা তার ছোট ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে শিশুরা খেলাধুলায় মেতে ওঠে। পরে অন্য শিশুরা পুকুর থেকে উঠে বাড়ি ফিরে এলেও মুনতাহা কখন পানির নিচে তলিয়ে যায়, তা তারা বুঝতে পারেনি।
দীর্ঘ সময় অতিবাহিত হলেও মুনতাহা বাড়িতে না ফেরায় তার মা কবিতা বেগম উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় এক প্রতিবেশী ওই পুকুরে গোসল করতে নেমে পানিতে মুনতাহার অচেতন দেহ দেখতে পান।
পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। মুনতাহার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে আসে এবং স্থানীয়দের মাঝেও গভীর বেদনার সৃষ্টি হয়।
থেতরাই ইউনিয়ন পরিষদের সদস্য আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন:
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি




















