ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম

লইট্রাখালী এলাকায় মুক্তিপণের দাবীতে ৫-জেলে অপহরণ

শহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট)
  • সর্বশেষ পরিমার্জন: ১০:২৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ৩৭ বার পঠিত
শহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট):   পূর্ব সুন্দরবনের দুবলার লইট্রাখালী এলাকা থেকে মুক্তিপণের দাবীতে  ৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। সোমবার (১৫ জুন)  দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার  আলোরকোল টহল ফাঁড়ির লইট্রাখালী খাল থেকে ঐ ৫ জেলেকে অপহরণ করে বনদস্যুরা।
নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক বাগেরহাটের বগা এলাকার  জেলেদের একজন মহাজন মোবাইল ফোনে বলেন, সোমবার রাতে তাদের জেলেরা দুবলারচরের অদুরে লইট্রাখালী এলাকার খালে  মাছ ধরার সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী জেলেদের উপর হামলা চালায়। দস্যুরা ৫টি ট্রলার থেকে ৫ জন জেলেকে তাদের ট্রলারে উঠিয়ে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহৃত জেলেরা হচ্ছে, হানিফ, জাকির, শাহিন, আকুব্বর। এদের বাড়ী বাগেরহাটের বগা এলাকায়,অপর জেলের নাম জানা যায়নি তার মহাজন রামপালের মোস্তাফিজুর রহমান বলে ঐ মহাজন জানিয়েছেন।
দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফরেষ্টার বলেন, লইট্রাখালী এলাকায় জেলে অপহরণের কথা তারা শুনেছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ( এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, সুন্দরবনে জেলে অপহরণের কথা তার জানা নেই। বিষয়টির খোজঁ খবর নিবেন বলে তিনি জানান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লইট্রাখালী এলাকায় মুক্তিপণের দাবীতে ৫-জেলে অপহরণ

সর্বশেষ পরিমার্জন: ১০:২৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬