ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
শ্রীপুরে ৯ দফা দাবীতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

হেলাল উদ্দিন
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩০:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৮৩ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে ৯ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে রঙ রুই বিডি পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার সকাল ১০ টা থেকে উপজেলার টেপিরবাড়ি এলাকায় শ্রমিকরা কর্মবিরতি পালন করে।
শ্রমিকদের হাতে লেখা ৯ দফা দাবীগুলো হলো, ৯% বৃদ্ধি হয়েছে, সেটা আমাদের দিতে হবে। হাজিরা বোনাস ১০০০ টাকা দিতে হবে। টিফিন/ইফতার বিল ১০০ টাকা দিতে হবে। প্রত্যেককে বেতন বৃদ্ধি করতে হবে। বিজিএমইএ ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী কারখানা চলতে হবে। সবাইকে ঈদ বোনাস দিতে হবে। ছুটিতে থাকলে হাজিরা ও বোনাস কর্তন করা যাবে না। সাপ্তাহিক টার্গেট অনুযায়ী কাজের টাকা দিতে হবে। পুরাতন শ্রমিক, নতুন শ্রমিক ও কর্মকর্তা সকলের বেতন সমান হারে বাড়াতে হবে।
গাজীপুর শিল্প পুলিশের উপ পরিদর্শক আব্দুল লতিফ খান জানান, শ্রমিকরা জানান,ঘোষিত ৯ শতাংশ ইনক্রিমেন্ট ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধ করার কথা থাকলেও জানুয়ারি মাসের বেতনের সাথে এগুলো দেওয়া হয়নি। এতে কারখানার ৮ শতাধিক শ্রমিক কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করে। এসব দাবিতে বিক্ষোভ করে।
এ বিষয়ে কারখানার এডমিন ম্যানেজার আল-হাসানকে তিন বার ফোন দিলে ফোন ধরেননি।
আরও পড়ুন:


















