ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
অপারেশন ডেভিল হান্ট 

বাগেরহাটের ইউপি  চেয়ারম্যানসহ আ.লীগের ১২ নেতাকর্মী আটক  

আঞ্চলিক প্রতিনিধি,পিরোজপুর
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:২৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৬৪ বার পঠিত
  অপারেশন ডেভিল হান্টে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান হাওলাদার এবং উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম জোমাদ্দারকে আটক করেছে পুলিশ। বাগেরহাটের ৯ থানা থেকে ১২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) দুপুরে খাউলিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে চেয়ারম্যান ও উপজেলা সদরের নিজবাড়ি থেকে আব্দুল হালিম জোমাদ্দারকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান। এ ছাড়াও খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারের সার ও কিটনাশক ব্যবসায়ী আব্দুল গফফার কাজী এবং মোরেলগঞ্জ উপজেলা কৃষক লীগের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন লাভলু দফাদারকে আটক করা হয়েছে। জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান জানান, সোমবার দিবাগত রাত থেকে বিশেষ অভিযানে বাগেরহাটের ৯ থানা থেকে ১২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে বাগেরহাট মডেল থানা থেকে ২, ফকিরার থানা থেকে ২, মোল্লাহাট থেকে ১, কচুয়া থানা থেক ২ জন, মোড়েলগঞ্জ থানা থেকে ৩ এবং মোংলা থানা থেকে ২ জনকে আটক করা হয়। মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ নেতা মাস্টার সাইদুর রহমান ও কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম জোমাদ্দারসহ ৪ জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ছাড়াও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা এ কর্মকর্তা।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অপারেশন ডেভিল হান্ট 

বাগেরহাটের ইউপি  চেয়ারম্যানসহ আ.লীগের ১২ নেতাকর্মী আটক  

সর্বশেষ পরিমার্জন: ০৩:২৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫