ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১২১ বার পঠিত

কুষ্টিয়ার সদর উপজেলার আলামপুর ইউনিয়নের রামনগর এলাকায় ট্রলির ধাক্কায় এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম খবির উদ্দিন (৫০), তিনি রামনগর এলাকার মৃত গঞ্জের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খবির উদ্দিন তার ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি বালুবোঝাই ট্রলি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আলামপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলিটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, এলাকায় ট্রলির বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

সর্বশেষ পরিমার্জন: ০৩:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫