ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা 

আঞ্চলিক প্রতিনিধি,পিরোজপুর 
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৬৫ বার পঠিত
পিরোজপুরে জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলার বিভিন্ন উপজেলার হাফেজি ও কওমি মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুর জেলা শাখার উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন।
বাছাই পর্ব শেষে জেলার বিভিন্ন হাফেজি ও কওমি মাদ্রাসার পঞ্চাশের অধিক শিক্ষার্থী মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে আলাদা তিন গ্রুপের সর্বমোট ৯ জন বিজয়ীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন পিরোজপুর শাখার সম্মানিত সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুরের ফিল্ড অফিসার মির্জা মোহাম্মদ মহসিনসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক ও উৎসাহপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরো বৃদ্ধি ও অধিক অংশগ্রহণমূলক করার প্রতি গুরুত্বারোপ করেন। সবশেষে সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা 

সর্বশেষ পরিমার্জন: ০৩:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫