ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ইটভাটায় লাগাতার অভিযানে আরো দু’টিতে জরিমানা তিন লাখ টাকা

জাহিদ হাসান,বান্দরবান
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৫৮ বার পঠিত

বান্দরবানের লামায় আরো দু’টি ইটভাটায় পানি। তিন লাখ টাকা জরিমানা করেছেন প্রশাসন। বান্দরবানে পরিবেশ রক্ষায় বিগত প্রায় দুই মাস ধরে ইটভাটায় অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যাবহার রোধে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে আসছেন। জেলার লামাসহ বিভিন্ন উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্টেটগনের নেতৃত্বে অভিযান চলছে। পরিবেশ রক্ষায় বান্দরবানে ইটভাটায় অবৈধ কার্যক্রম বন্ধের ধারাবাহিকতায় অভিযানে ১১ ফেব্রুয়ারি লামায় দু’টি ভাটায় অভিযান করছেন লামা উপজেলা প্রশান।উপজেলাধীন ফাইতং ইউনিয়নের পাগলীর ছড়া নামক স্থানে অবৈধভাবে পাহাড় কর্তনের অপরাধে BMW ব্রিকস এর মালিক হাবিবুর রহমান বেদারকে দুই লাখ টাকা জরিমানা করেছেন। এদিন একই এলাকায় NRB ব্রিকস এর মালিক হেলাল উদ্দিনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং পৃথক অভিযানে ভাটা দু’টিতে পানি দিয়ে কাঁচা ইট ধ্বংস ও আগুন নিভিয়ে দেয় প্রশাসন।এ সময় অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যবহার করা হতে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে অভিযানে লামা বন বিভাগ, লামা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও লামা থানার পুলিশ সহযোগিতা করেন। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্টেট লামা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) রুপায়ন দেবও অভিযানে ছিলেন।প্রশাসন জানান, পরিবেশ রক্ষায় মহামান্য হাইকোর্টের নির্দেশে ও জেলা প্রশাসনের দিক নির্দেশনায় অভিযান চলমান রয়েছে।
আরও পড়ুন:





















