ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
শ্রীপুরে বিশ্ববিদ্যালয় কলেজে বসন্ত বরণ উৎসব

টিপুসুলতান, শ্রীপুর (গাজীপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / ২০৮ বার পঠিত

গাজীপুরের শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বসন্তকে বরণ করতে “বসন্তের আগমনী ধ্বনি” উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে অনুষ্ঠান। বিভিন্ন দেশীয় পণ্যের প্রদর্শনী, পিঠা উৎসব, লেখক-পাঠক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ আকর্ষণ হিসেবে বাউল সঙ্গীত পরিবেশিত হয়েছে । এদিন বেলা ১১টার দিকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কলেজর অধ্যক্ষ প্রফেসর পিয়ারা নার্গিস। এর আগে অনুষ্ঠানের আহবায়কশিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বাক্কার ছিদ্দিক আকন্দ উৎসবের সার্বিক বিষয়ের বর্ণনা করেন। পরে শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম বুলবুল ও বাংলা বিভাগের প্রভাষক মমতাজ মহলের সঞ্চালনায় কবিতা আবৃত্তি, গান ও বিনোদন মূলক অনুষ্ঠানাদি পরিবেশিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু,উপজেলা বিএনপির সহ সভাপতি খায়রুল কবির মন্ডল আজাদ, উপজেলাবিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদকমশিউর রহমান টিটু, শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি সাইফুল হক মোল্লা, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান,শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান,ছাত্রনেতা রানা প্রতাপ, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইমরান মৃধা, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ছাত্রনেতা নাঈম প্রমুখ।
আরও পড়ুন:


















