ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক সেনা সদস্যর মৃত্যু 

রাজু আহমেদ, রাজবাড়ী 
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৫৫ বার পঠিত
 বিকেলে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর নতুনরাস্তা এলাকায় রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল ব্যাপারি আলীপুর ইউনিয়নের বারোবাকপুর গ্রামের মোস্তফা ব্যাপারির ছেলে। তিনি সিলেট জালালাবাদ সেনানিবাসে ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ইউনিটে সৈনিক পদে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় নয়ন ও হাসান নামে আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজিজুলের চাচাতো ভাই আসাদ বলেন, আজিজুল দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিল। আগামীকাল (বুধবার) তার সিলেটে কর্মস্থলে ফেরার কথা ছিল। বিকেলে সে নয়ন নামে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে।
আহলাদিপুর হাইওয়ে থানার (ওসি) মো. শামীম শেখ বলেন, আজিজুল ব্যাপারি মোটরসাইকেল চালিয়ে গোয়ালন্দ মোড়ের দিক থেকে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন। তার সঙ্গে ছিল নয়ন নামে এক বন্ধু। নতুন রাস্তা এলাকায় পৌঁছালে এক পথচারী মহাসড়ক পার হতে গিয়ে আজিজুলের মোটরসাইকেলের সামনে এসে পড়ে। পথচারীকে ধাক্কা দেয়ার পর আজিজুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা তার বন্ধু নয়ন এবং পথচারী হাসানও আহত হন। স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক সেনা সদস্য আজিজুলকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. রাজীব দে সরকার বলেন, সেনা সদস্য আজিজুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হেলমেট ব্যবহার না করায় মাথায় প্রচণ্ড আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। বাকি দুজন নয়ন ও হাসান গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক সেনা সদস্যর মৃত্যু 

সর্বশেষ পরিমার্জন: ০৫:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫