ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

কুষ্টিয়া জেলা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া 
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১২৫ বার পঠিত

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেছেন, একটি মহল পদবঞ্চিত হয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে দলকে বিতর্কিত করার অপচেষ্টা করছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে, তারা যদি তা প্রমাণ করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি জানান, ৪ নভেম্বর কেন্দ্রীয় বিএনপি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও তাকে (প্রকৌশলী জাকির হোসেন সরকার) সদস্য সচিব করে কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি গঠন করে। দায়িত্ব পাওয়ার পর থেকেই তারা সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছেন। ইতোমধ্যে জেলার ৬টি উপজেলা ও ৫টি পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠিত হয়েছে।

তিনি আরও বলেন, “আমাদের কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়নি। এতে বিএনপির প্রতি মানুষের আস্থা বেড়েছে। আমরা জনস্বার্থে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি, যার মধ্যে বন্ধ হয়ে যাওয়া কুষ্টিয়া সুগার মিল চালুর উদ্যোগ অন্যতম। এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে।”

তিনি অভিযোগ করেন, বিএনপির সাংগঠনিক কার্যক্রম যখন সুসংগঠিত হচ্ছে, তখন এক সময়ের বিতর্কিত ব্যক্তিরা স্বৈরাচারের দোসরদের সাথে হাত মিলিয়ে দলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুষ্টিয়া জেলা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫