ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

আইনজীবী সমিতির নির্বাচন হাইকোর্টের নির্দেশে স্থগিত করার প্রতিবাদে পিরোজপুরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

হাসান মামুন,আঞ্চলিক প্রতিনিধি পিরোজপুর
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১১৫ বার পঠিত

অবশেষে মহামান্য হাইকোর্টের আদেশে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির বাৎসরিক কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৫ এর আগামী ৩ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারি হাইকোর্টের জাষ্টিস মোঃ আকরাম হোসেন চৌধুরী ও জাষ্টিস কে এম রাশেদুজ্জামান রাজা এর দ্বৈব বেঞ্চে ২৪৬২/২০২৫ এর রীট পিটিশন দায়ের করেন আলী শাহ জামাল। ঐ রীটে ল’মিনিষ্ট্রি সেক্রেটারি বার কাউন্সিলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও পিরোজপুর আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং রীটানির্ং অফিসারকে বিবাদী করা হয়। আগামী ৩ সপ্তাহের জন্য এই নির্বাচন স্থগিত ঘোষণা করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে হাইকোর্টের নির্দেশে এসিসটেন্ট রেজিষ্ট্রারের স্বাক্ষরিত স্পেশাল ম্যাসেঞ্জার দ্বারা এ আদেশ পিরোজপুরে পৌছানো হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার তারিখ ছিল। গত ১০ ফেব্রুয়ারি মো. আলী শাহ জামাল পিতা মো. মোবাস্বের আলী খান ও রাবেয়া খাতুন, বাসা নং ২/১, সড়ক নং ১৫, ১২ সি, মিরপুর থানা-পল্লবী, ঢাকা এর আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন। আদালত একই সঙ্গে আদেশে আবেদনকারিদের নাম পিরোজপুর জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৫-২০২৬ এর চ‚ড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং পিটিশনারদের লিখিত উপস্থাপনা ৩০-০১-২০২৫ তারিখে (সংযোজন-ডি, ডি-১ এবং ডি-২) অনুযায়ী আইন অনুসারে নিষ্পত্তি করার জন্য এবং পিরোজপুর জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৫-২০২৬ এর চ‚ড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ এবং উদ্যোগ পাঁচ থেকে আট নং প্রতিপক্ষের প্রতি নির্দেশ দেওয়া হয়। হাইকোর্ট বেঞ্চ শুনানী শেষে ১. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সচিবালয়। ২. চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিল, ঢাকা। ৩. ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিল,  ঢাকা। ৪. সচিব, বাংলাদেশ বার কাউন্সিল, ঢাকা। ৫. সভাপতি, পিরোজপুর জেলা বার অ্যাসোসিয়েশন। ৬. সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা বার অ্যাসোসিয়েশন। ৭. আহŸায়ক, নির্বাচন কমিশন, পিরোজপুর জেলা বার অ্যাসোসিয়েশন। ৮. রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশন, পিরোজপুর জেলা বার অ্যাসোসিয়েশন, পিরোজপুরকে নির্বাচন ২০২৫-২০২৬ এর চ‚ড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন। এদিকে নির্বাচন স্থগিতের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে জেলা জজ আদালতের সামনে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে পিরোজপুর জেলা আইনজীবীর সকল সদস্যরা। সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আবুল কালাম আকন, আব্দুর রাজ্জাক খান, সাইদুল ইসরাম টিটু, হালিম শরিফ, মোস্তফা কামাল, সৈয়দ সাব্বির আহমেদ সহ আইনজীবী সদস্যরা। বক্তারা বলেন, কতিপয় আইনজীবী সদস্য যারা কোনদিনই পিরোজপুর বারে কোনদিনই প্রাকটিস করে নাই, শুধু মাত্র ভোট দেবার জন্য এখানে ভোটার হয়েছে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য একটি সুন্দর নির্বাচন বাঞ্চাল করার জন্য এই মামলা করেছে। তাদেরকে ধিক্কার জানান বক্তারা।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আইনজীবী সমিতির নির্বাচন হাইকোর্টের নির্দেশে স্থগিত করার প্রতিবাদে পিরোজপুরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫