ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ঘন কুয়াশায় চার যানবাহনের সংঘর্ষ, আহত অন্তত ৭

উজ্জল মাহমুদ, কুষ্টিয়া
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১২৩ বার পঠিত

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার কারণে বাস-ট্রাকসহ চারটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুটি গাড়ির হেল্পারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকাল দিকে কুষ্টিয়া থানা মহাসড়কের গড়াই অটো ফ্লাওয়ার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে, ১০ ফুট দূরের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে আরও দুটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের মধ্যে বাস ও ট্রাকের দুই হেল্পারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ইনচার্জ সৈয়দ আল-মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় চালকরা সামনে কিছু দেখতে পাননি, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এ ঘটনায় তদন্ত চলছে এবং যানবাহনের চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ঘন কুয়াশায় চার যানবাহনের সংঘর্ষ, আহত অন্তত ৭

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫