ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

কুমারখালী  নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১০:২৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৩৬ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ( ১৫ ফেব্রুয়ারি ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের ভাঁড়রা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে লাল রঙের টি-শার্ট, কালো প্যান্ট এবং হালকা খয়েরি রঙের জ্যাকেট ছিল। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলের দিকে গড়াই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে তারা মরদেহটি নদীর কিনারে এনে পুলিশকে খবর দেন।কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহের পরিচয় শনাক্তের জন্য নৌ পুলিশকে অবহিত করা হয়েছে। মরদেহের সঠিক পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুমারখালী  নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ১০:২৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫