ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বালির ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া
- সর্বশেষ পরিমার্জন: ০২:৫৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৫৫ বার পঠিত

স্কুলের সামনে বালির ট্রলির ধাক্কায় প্রাণ গেল প্লে শ্রেণীর শিক্ষার্থীর, বিক্ষোভে উত্তাল পুরো কুষ্টিয়া।ইব্রাহিম (৫), এক প্লে শ্রেণীর শিক্ষার্থী, মর্মান্তিকভাবে নিহত হয়েছে। দুর্ঘটনায় তার দাদি আনোয়ারা (৫০) গুরুতর আহত হয়েছেন।
রোববার ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়া শহরের প্রতীতি বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইব্রাহিম তার দাদির সঙ্গে রাস্তা পার হয়ে স্কুলে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির বালির ট্রলিটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং তার দাদি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা দীর্ঘক্ষণ সড়কে অবস্থান নিয়ে ট্রলি চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চালক পালিয়ে গেলে উত্তেজিত জনতা বালি ভর্তি ট্রলিটিতে অগ্নিসংযোগ করে।
বিক্ষোভকারীরা স্কুলের সামনে সড়ক নিরাপত্তার জন্য ফুট ওভারব্রিজ নির্মাণসহ বিভিন্ন দাবি জানান। এক অভিভাবক বলেন, “প্রতিদিন হাজারো শিক্ষার্থী এই রাস্তা পার হয়। ওভারব্রিজ না থাকায় তাদের জীবনের ঝুঁকি বাড়ছে। আমরা দ্রুত ওভারব্রিজ নির্মাণের দাবি জানাই।”
কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইব্রাহিমের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে।
সকাল ১০টার দিকে সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রিফাতুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, “এলাকাবাসী ফুট ওভারব্রিজসহ বেশ কিছু দাবি তুলেছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।”
আরও পড়ুন:






















