ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
অপারেশন ডেভিল হান্ট
কুমিল্লায় ৭দিনে গ্রেপ্তার ৬০ জন

মোহাম্মদ আলাউদ্দিন, কুমিল্লা
- সর্বশেষ পরিমার্জন: ০৩:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ১১৩ বার পঠিত

অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় আরো ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত ৭দিনে জেলায় মোট ৬০ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গ্রেপ্তারকৃরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলা, লিফলেট বিতরন ও নাশকতার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বরুড়া আড্ডা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শাহাজাহান (৫২), হোমনা চান্দের হাট ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ কামরুল হাসান (৩২), বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোঃ মতিউর রহমান খান (৫৬), নাঙ্গলকোট জোড্ডা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নূরনবী (৩০), সদর দক্ষিনের বারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোবারক হোসেন (৫২), দাউদকান্দি সুন্দলপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান (৪৫), বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
আরও পড়ুন:


















