ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
সাভারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আকতার হোসেন, সাভার ( ঢাকা )
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ১২৬ বার পঠিত

সাভারের আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহন চাপায় রাবেয়া আক্তার (২৮) নামের এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার গনকবাড়ী ডিইপিজেড নতুন জোনের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া আক্তার (২৮) রংপুর জেলার পীরগাছা থানার দাদন দোলাপাড়া এলাকার আবু বক্কর ছিদ্দিকের মেয়ে। সে আশুলিয়ায় পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে ডিইপিজেডের টাইগারকো লিমিটেড কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সকালে রাস্তা পারাপারের সময় ওই নারী শ্রমিককে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যদিও স্থানীয়রা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে প্রেরণ করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ হাসপাতালে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানার নিয়ে আসে।
সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসেম আলী বলেন, হাসাপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানকার সিসি ক্যামেরা দেখে গাড়ি সনাক্তের চেষ্টা করবো।
আরও পড়ুন:


















