ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ট্রেনের নিচে পাওয়া গেল দ্বিখণ্ডিত দেহ, আত্মহত্যা নাকি অন্য রহস্য?

কুষ্টিয়া প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ১২২ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের তিনদিন পর বিনয় বিশ্বাস (৫৮) নামের এক টেইলার্স মালিকের দ্বিখণ্ডিত মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাওয়া গেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।
স্বজনদের দাবি, বিনয় বিশ্বাস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
জানা গেছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিনয় বিশ্বাস তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে কুমারখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি আসিফ মোহম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী শাটল ট্রেন পাচুরিয়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দেন এবং দ্বিখণ্ডিত হয়ে মারা যান। পরে মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিনয় বিশ্বাসের জামাই সুমন বিশ্বাস বলেন, “আমার শ্বশুর শুক্রবার দোকান থেকে বের হয়ে আর ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করি। পরে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে গিয়ে তার মরদেহ শনাক্ত করি।”
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক নিকট আত্মীয় জানান, বিনয় বিশ্বাস বেশ কিছুদিন ধরে অর্থকষ্টে ভুগছিলেন।
কুমারখালী থানার উপপরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, “স্বজনরা মরদেহটি শনাক্ত করেছেন, এ বিষয়ে তদন্ত চলছে।”
বিনয় বিশ্বাসের আত্মহত্যার কারণ নিশ্চিতভাবে জানা না গেলেও, তার আর্থিক সংকট একটি সম্ভাব্য কারণ হতে পারে বলে মনে করছেন স্বজনরা। পুলিশ এ ঘটনায় আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন:






















