ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

নেছারাবাদে যুবকের অর্থগলিত লাশ উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি,পিরোজপুর
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯৫ বার পঠিত

পিরোজপুরের নেছারাবাদে খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রæয়ারি) সকালে নেছারাবাদের সুটিয়াকাঠী গ্রামের জোড়া ব্রিজ এলাকার কেরানি বাড়ির সামনের খালে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০ টার দিকে কেরানি বাড়ির সামনের রাস্তা দিয়ে পথচারীরা বাজারে যাবার সময় খালের মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায়। পরে স্থানীয় চৌকিদারকে জানালে তিনি নেছারাবাদ থানায় অভিহিত করলে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় চৌকিদার মোঃ কাজী সবুজ মিয়া বলেন, সকাল সাড়ে দশটার দিকে স্থানীয়দের মাধ্যমে লাশ উদ্ধারের বিষয়টি জানতে পেরে থানায় জানালে পুলিশ লাশটি উদ্ধার করে। এ বিষয়ে সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা বলেন, অজ্ঞাত একজন যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে লাশ সনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নেছারাবাদে যুবকের অর্থগলিত লাশ উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ০৪:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫