ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ৯৩ বার পঠিত

বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দর থেকে পাঁচ কেজি একশ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা আমিরুল মাদবরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে বরগুনা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন। বুধবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানাগেছে, আমতলী উপজেলার গাজীপুর বন্দরের মোস্তাফা মাদবরের ছেলে আমিরুল মাদবর দীর্ঘদিন ধরে এলাকার মাদক বিক্রি করে আসছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। এ সময় তার ঘর তল্লাশী করে পাঁচ কেজি এক’শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করেছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বরগুনা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ ইমরাম হোসেন বলেন, পাঁচ কেজি এক’শ গ্রাম গাঁজাসহ এক মাদক বিত্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, মাদক বিক্রেতাকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:






















