ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

মাটি বোঝাই ট্রলির ধাক্কায় শিশু নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২০৫ বার পঠিত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মাটি বোঝাই একটি স্টিয়ারিং ট্রলির ধাক্কায় আরিয়ান (৪) নামের এক শিশু ঘটনাস্থলেই প্রাণ হারায়।

নিহত আরিয়ান ছাতিয়ান কালিতলার বাসিন্দা আরিফ জোয়ার্দ্দারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিশুটি বাড়ির সামনে খেলছিল। এসময় দ্রুতগতির মাটি বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা ঘাতক ট্রলিটিকে আটক করে। তবে চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। স্থানীয়রা দাবি করেছেন, এ ধরনের ভারী যানবাহন গ্রামীন সড়কে বেপরোয়া গতিতে চলাচল করায় দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোমিনুল ইসলাম  জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

স্থানীয়রা দ্রুত এসব অনিয়ন্ত্রিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মাটি বোঝাই ট্রলির ধাক্কায় শিশু নিহত

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫