ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

শার্শায় বিজিবি’র অভিযানে ভারতীয় রুপার অলংকারসহ আটক-২

সাইবুর রহমান সুমন,শার্শা
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১২১ বার পঠিত
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা হতে ০২জন আসামীসহ ১,৫৭,২১,৫০০/-(এক কোটি সাতান্ন লক্ষ একুশ হাজার পাঁচশত) টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় রুপার অলংকার আটক।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, রুপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ০৫:০০ ঘটিকায় যশোর জেলার শার্শা থানার অন্তর্গত নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)এর একটি বিশেষ টহলদল সাতক্ষীরা থেকে ঢাকাগামী হামদান পরিবহন(যশোর-ব-১১-০২৬৬)এর একটি বাস তল্লাশী করে ০২জন আসামীসহ ব্যাগের ভিতর হতে স্কচটেপ দ্বারা মোড়ানো ছোট বড় ৭১ টি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেট হতে সর্বমোট ১,৫৭,২১,৫০০/-(এক কোটি সাতান্ন লক্ষ একুশ হাজার পাঁচশত) টাকা মূল্যের ৭০ কেজি ৫০০ গ্রাম ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা রুপার অলংকারগুলো ভারত হতে বাংলাদেশে পাচার করে নিয়ে এসেছে বলে স্বীকার করে। আটককৃত আসামীরা হলেন১। মোঃ জাহাঙ্গীর কবির লিটু (৪৮) পিতা- মৃত কাসেম আলী, গ্রাম- বাগরি, পোস্ট-বাগছড়া থানা-শাশা, জেলা- যশোর ।২। মোঃ মেহেদী হাসান (২৫) পিতা- মোঃ জাহাঙ্গির কবির লিটুন, গ্রাম- বাগরি, পোস্ট-বাগছড়া থানা-শাশা, জেলা- যশোর।
আটককৃত আসামীদেরকে শার্শা থানায় মামলা দায়ের এর মাধ্যমে শার্শা থানায় এবং ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার যশোর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শার্শায় বিজিবি’র অভিযানে ভারতীয় রুপার অলংকারসহ আটক-২

সর্বশেষ পরিমার্জন: ০৪:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫