ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে মন্দিরভিত্তিক শিক্ষা কর্মশালা

দিপঙ্কর মাতা,পিরোজপুর জেলা প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১০:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১১৬ বার পঠিত

পিরোজপুরে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জেলা কার্যালয়ের আয়োজনে পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালায়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী সঞ্জয় গুপ্ত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) নিত্য প্রকাশ বিশ^াস, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খান, জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক বিশ^জিৎ ব্যানার্জী, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দীন রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এসময় প্রধান অতিথি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে টেকসই উন্নয়ন ও অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। একমাত্র ধর্মীয় শিক্ষাই পারে সমাজের নৈতিক অবক্ষয় থেকে সঠিক পথে আমদের পরিচালিত করতে। কর্মশালায় বিভিন্ন শ্রেনী পেশার ১৫৬ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে মন্দিরভিত্তিক শিক্ষা কর্মশালা

সর্বশেষ পরিমার্জন: ০৫:১০:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫