ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

গণতন্ত্রের জন্য শক্তিশালী পাহারাদার দরকার : জোনায়েদ সাকি

মোঃ রেজাউল হক রহমত,  ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৩০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৭৮ বার পঠিত
বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভু‌রিয়া পূর্বপাড়া ইসলামিয়া হা‌ফি‌জিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেন,তরুণরা ধ্বংসের মুখে থাকা বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ দিয়েছে উল্লেখ‌ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনা‌য়েদ সাকি বলেছেন, মতপার্থক্য থাকা সত্ত্বেও সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশ বদলে যাবে। আগামীতে গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের শক্তিশালী পাহারাদার দরকার হবে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভু‌রিয়া পূর্বপাড়া ইসলামিয়া হা‌ফি‌জিয়া মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জনসভায়  প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি এ কথা বলেন।
জোনা‌য়েদ সাকি আরও বলেন, বাঞ্ছারামপুরের মাটি থেকে আমার বেড়ে উঠা। আপনারা আমার পাশে থাকলে, এই এলাকার সর্বোচ্চ উন্নয়ন করতে আমি ও আমার দল বদ্ধপরিকর।
বিগত আওয়ামী সরকারকে উদ্দেশ্য করে জোনা‌য়েদ সাকি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় হয়েছে কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো জারি আছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি নিয়ে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। এটা মনে রাখা দরকার শেখ হাসিনার আগেও যত দুঃশাসন হয়েছে, তারা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে দুঃশাসনটা কায়েম করেছে, সে ব্যবস্থা এখনো বহাল তবিয়তে আছে। এই ব্যবস্থা পরিবর্তন করা এখন আমাদের সবার প্রধান কাজ।
মো. হান্নান উদ্দি‌ন সরকারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, নারায়ণগঞ্জ জেলা গণসংহ‌তি আন্দোল‌নের নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী প্রমুখ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গণতন্ত্রের জন্য শক্তিশালী পাহারাদার দরকার : জোনায়েদ সাকি

সর্বশেষ পরিমার্জন: ০৭:৩০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫