ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

লালন স্মরণোৎসব-২০২৫ এ গাঁজা মাদকের ব্যবহার নিষিদ্ধ

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া
  • সর্বশেষ পরিমার্জন: ০২:১৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ১২৩ বার পঠিত

প্রতি বছর দোল পূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন একাডেমির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব এবার পবিত্র রমজান মাসের কারণে সীমিত করা হয়েছে মাত্র একদিনে। একইসঙ্গে, উৎসবস্থল ও আশপাশে গাঁজা ও মাদকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

বুধবার (৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল ওয়াদুদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, বাউল শিল্পী ফিরোজ সাঁই, রাজ্জাক সাঁই, শফি সাঁই এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, “লালন সাঁইয়ের দর্শন ও আদর্শ সততা, মানবতা ও উদারতার বার্তা দেয়। কিন্তু দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি এ অনুষ্ঠানের নামে মাদকসেবন ও অসামাজিক কার্যকলাপে জড়িত হয়, যা লালনের আদর্শের পরিপন্থী। এবার আমরা এটি কঠোরভাবে নিষিদ্ধ করছি। কেউ মাদকসেবন বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সাধারণত তিন দিনব্যাপী লালন স্মরণোৎসবে থাকে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও গ্রামীণ মেলা। তবে এবার রমজান মাসের কারণে এসব আয়োজন থাকছে না। পরিবর্তে ১৩ মার্চ সন্ধ্যায় ও রাতে বাউল ভক্তদের জন্য বাল্যসেবা প্রদান করা হবে। পরদিন ১৪ মার্চ দুপুরে খেলাফতধারী বাউলরা নিজেদের উদ্যোগে পূর্ণসেবা প্রদান করবেন।

বাউল সম্রাট লালন ফকির তার জীবদ্দশায় দোল পূর্ণিমা তিথিতে ভক্তদের নিয়ে স্মরণোৎসব পালন করতেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর লালন ভক্ত, অনুসারী ও বাউলরা এ উৎসব উদযাপন করে আসছেন। এছাড়াও, প্রতি বছর অক্টোবর মাসে লালন তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বিশেষ আয়োজন করা হয়।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন মাজার চত্বরে এবারের উৎসব সংক্ষিপ্ত হলেও, প্রশাসনের উদ্যোগে এটি আরও সুশৃঙ্খল ও মাদকমুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লালন স্মরণোৎসব-২০২৫ এ গাঁজা মাদকের ব্যবহার নিষিদ্ধ

সর্বশেষ পরিমার্জন: ০২:১৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫