ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মৃণাল চৌধুরী সৈকত
- সর্বশেষ পরিমার্জন: ১১:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- / ১০৭ বার পঠিত

টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূবাইল থানা কমিটির সদস্য শাহাদাৎ হোসেনকে (২৭) পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় স্থানীয় শিলমুন মোল্লার গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শাহাদাৎ। ভুক্তভোগী সাহাদাৎ জানান, টঙ্গীর শিলমুন মোল্লার গ্যারেজ এলাকায় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে তার ব্যবহৃত মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপভ্যান। এ সময় তিনি প্রতিবাদ করলে পিকআপচালক ও গ্যারেজ মালিকরা একত্রিত হয়ে তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সাহাদাৎকে মারধর করে হাতে পিঠে ও মাথায় গুরুতর জখম করে হামলাকারীরা। খবর পেয়ে তার সহপাঠীরা তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও ডাকাত অপবাদ দিয়ে মারধর করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গিয়ে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার দেন। টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:






















