ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জিয়ার সৈনিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: নূর মোহাম্মদ মির্জা

রুস্তুম মোল্লা, নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৫১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / ১১৯ বার পঠিত

ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা যুব দলের সাবেক ১নং সহসভাপতি ও জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি নূর মোহাম্মদ মির্জা বলেছেন, অনেক রক্ত ও অনেক ত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে এদেশের ছাত্রজনতা । ফ্যাসিবাদ মুক্ত দেশে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জিয়ার সৈনিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে । একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক দেশ গড়তে কাজ করার পাশাপাশি পতিত স্বৈরাচার যাতে ফেরত না আসতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে । বৃহস্পতিবার ( ৬ই মার্চ ) তার নিজ কার্যালয়ে প্রতিবেদকের সাথে একান্ত আলাপ কালে উপরোক্ত কথা গুলো বলেন তিনি । এসময় নূর মোহাম্মদ মির্জা আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে হটাতে আমাদের ৭০০ নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, ৪০ লাখ নেতাকর্মীকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, কাউকে কাউকে ব্যবসা-বাণিজ্য করতে দেওয়া হয়নি । বিগত প্রায় ১৭ বছর আমরাই ফ্যাসিবাদের দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি । এসময়ে এসেও আমাদের ধৈর্য ধরে সততার সঙ্গে এগোতে হবে, যাতে সাম্য ও মানবিক সমাজ গঠন করতে পারি । এটিই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা । বিএনপি ও তার সহযোগী দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে । তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজপথে আছে বিএনপিসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা । তাই সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অনুরোধ করেন তিনি ।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জিয়ার সৈনিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: নূর মোহাম্মদ মির্জা

সর্বশেষ পরিমার্জন: ১২:৫১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫