ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে নির্মানাধীন বেরিবাঁধের গাছ চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

হাসান মামুন, আঞ্চলিক প্রতিনিধি (পিরোজপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০১:০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / ১০০ বার পঠিত

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভোরা গ্রামে নির্মানাধীন বেরিবাধের গাছ চাপায় নুসরাত জাহান মিম্মি (১০) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মিম্মি ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার (৬মার্চ) সকাল ৯টার সময় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহতের বাবা হাবিবুর রহমান জানান, সকালে মা ও ভাইয়ের সাথে বলেশ^র নদীর পাড়ে মাঠে খেসারি ডাল তুলতে গিয়েছিল মিম্মি। এরপর সেখান থেকে পাশেই একটি ক্ষেত থেকে পাকা টমেটো তুলছিল সে। এ সময় নদীর পাড়ে ভেকু দিয়ে নির্মানাধীন বেরিবাধের কাজ চলছিল। তখন ভেকু দিয়ে তুলে ফেলা একটি সুপারি গাছ উপড়ে মিম্মির উপর পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সোবাহান।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে নির্মানাধীন বেরিবাঁধের গাছ চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

সর্বশেষ পরিমার্জন: ০১:০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫