ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

নলছিটিতে যুবককে কুপিয়ে হত্যা,পুকুরে মিলল নিথর দেহ

মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি)
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৫৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / ৬ বার পঠিত
মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি):   ঝালকাঠির নলছিটিতে আমিনুল ইসলাম বাবু (২৭) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার পর পুকুরে ফেলে রাখার অভিযোগ উঠেছে। নিখোঁজের একদিন পর রোববার দুপুরে তার মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত আমিনুল ইসলাম বাবু উপজেলার নাচনমহল গ্রামের মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন আমিনুল। এরপর রাতভর তার কোনো খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। একদিন পর পাশের গ্রামের একটি পুকুরে তার রক্তাক্ত মরদেহ ভেসে ওঠার খবর এলাকাবাসীকে হতবাক করে দেয়।
পুলিশ জানায়, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর মরদেহ গোপন করতে পুকুরে ফেলে রেখে যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

নলছিটিতে যুবককে কুপিয়ে হত্যা,পুকুরে মিলল নিথর দেহ

সর্বশেষ পরিমার্জন: ১২:৫৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬